Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সংঘর্ষে মৃত্যু বাইক চালকের

সংঘর্ষে মৃত্যু বাইক চালকের
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: বংশীহারি থানার চকাহার এলাকায় লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের। মৃতের নাম বাপন দাস (২৫)। বাড়ি বংশীহারির সুদর্শননগর এলাকায়।
Advertisement
সুদর্শননগর থেকে  বাইক নিয়ে চকহার মামার বাড়ি ঘুরতে যাচ্ছিলেন বাপন। ধুমসাদিঘি - হরিরামপুর রাজ্য সড়কের চকাহার ব্রিজের পাশে একটি লরির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনায় জখম হন বাইক চালক। স্থানীয়রা যুবককে উদ্ধার করে বংশীহারি রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। পুলিস বাইকটি থানায় নিয়ে এলেও লরিটি পালিয়ে যায়। পুলিস মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিস।  
Advertisement
সম্পর্কিত সংবাদ