Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পড়ুয়াদের যৌন হেনস্তা? কেস ডায়েরি তলব করল হাইকোর্ট

বহরমপুর পুরসভার দুই স্কুলশিক্ষিকার বিরুদ্ধে পড়ুয়াদের যৌন হেনস্তা করার অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় বুধবার পুলিসের কাছে কেস ডায়েরি (সিডি) তলব করল হাইকোর্ট।

পড়ুয়াদের যৌন হেনস্তা? কেস  ডায়েরি তলব করল হাইকোর্ট
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহরমপুর পুরসভার দুই স্কুলশিক্ষিকার বিরুদ্ধে পড়ুয়াদের যৌন হেনস্তা করার অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় বুধবার পুলিসের কাছে কেস ডায়েরি (সিডি) তলব করল হাইকোর্ট।  পুরসভা পরিচালিত স্কুলের দুই শিক্ষিকার বিরুদ্ধে পড়ুয়াদের গোপনাঙ্গ স্পর্শ করাসহ শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। তাঁদের বিরুদ্ধে বহরমপুর থানায় পকসো আইনসহ বিভিন্ন ধারায় মামলা হয়। তাঁদের সাসপেন্ড ও বেতন বন্ধের নির্দেশ দেয় পুরসভা। 

Advertisement

এর আগেও বেতন বকেয়া থাকার অভিযোগে পুরসভার বিরুদ্ধে মামলা করেন ওই দুই শিক্ষিকা। আদালতের নির্দেশে তাঁদের বকেয়া মেটানোর কিছুদিন পরই পড়ুয়াদের যৌন হেনস্তার অভিযোগ ওঠে ওই দুই শিক্ষিকার নামে।  এই ঘটনায় পুলিসের অতিসক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন শিক্ষিকারা। বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ এনে ওই দুই শিক্ষিকার দাবি, প্রতিহিংসাবশতই তাঁদের বিরুদ্ধে অনাবশ্যক এই অভিযোগ আনা হয়েছে। তার প্রেক্ষিতে আদালত জানিয়েছে, দুটি মামলাতেই যে বয়ান ও অভিযোগ সামনে এসেছে, তাতে তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কি না, সেটা সিডি দেখে নিশ্চিত হতে হবে। পরবর্তী শুনানি ১০ এপ্রিল। ওইদিন পুলিসকে সিডি জমা দিতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ