Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকার যৌন হেনস্থা, ধৃত অভিযুক্ত

মঙ্গলবার রাতে জগৎবল্লভপুরে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। টিউশন পড়ে বাড়ি ফেরার সময় নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।

নাবালিকার যৌন হেনস্থা, ধৃত অভিযুক্ত
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মঙ্গলবার রাতে জগৎবল্লভপুরে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। টিউশন পড়ে বাড়ি ফেরার সময় নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। জগৎবল্লভপুর থানার পুলিস অভিযুক্ত যুবক অশোক দলুইকে গ্রেপ্তার করেছে। ধৃতকে এদিন হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে টিউশন থেকে নাবালিকা ছাত্রীটি বাড়ি ফেরার সময় তাকে অভিযুক্ত অশোক দলুই বাইক নিয়ে পিছু ধাওয়া করে। বেশ কিছুটা দূরে যাওয়ার পর ছাত্রীর হাত ধরে টানাটানি শুরু করে। তখনই ছাত্রী চিৎকার চেঁচামেচি করলে বাইক নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত। স্থানীয়রা দৌড়ে এসে তাকে ধরে ফেলেন। তাকে জগৎবল্লভপুর থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, নাবালিকা ওই ছাত্রের অসুস্থ মাকে নিয়ে তার বাবা ভিনরাজ্যে চিকিৎসা করাতে গিয়েছেন। কাকার বাড়িতে থাকছিল ওই নাবালিকা। একই এলাকায় বাড়ি অভিযুক্তেরও। পুলিস জানিয়েছে, নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের না হলেও পুলিস পকসো আইনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ