Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে যৌন নিগ্রহ, অভিযুক্তের ২০ বছরের কারাদণ্ড

ন’বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তের ২০ বছরের কারাদণ্ড হল। শুক্রবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিণ্টু শূর ওই সাজার নির্দেশ দেন।

নাবালিকাকে যৌন নিগ্রহ, অভিযুক্তের ২০ বছরের কারাদণ্ড
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ন’বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তের ২০ বছরের কারাদণ্ড হল। শুক্রবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক রিণ্টু শূর ওই সাজার নির্দেশ দেন। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৩ অক্টোবর। ঘটনার পরদিন অর্থাৎ ৪ অক্টোবর এনিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অর্থাৎ, মামলা দায়ের হওয়ার এক বছরের মধ্যেই সাজা ঘোষণা হল আদালতে।

Advertisement

মামলার সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, অভিযুক্ত ব্যক্তির বাড়ি নাবালিকার পাড়াতেই। খাবার দেওয়ার লোভ দেখিয়ে মেয়েটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। তারপর ফাঁকা বাড়িতে তার উপর যৌন নিগ্রহ করে। নাবালিকার বোন বিষয়টি দেখে ফেলে। বাড়িতে এসে বিষয়টি জানিয়ে দেয় সে। এরপরই নাবালিকার বাবা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আদালতে জমা পড়া যাবতীয় তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক। ২০ বছরের জেল ও তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেছে আদালত। অনাদায়ে আরও দু’মাসের জেল। নির্যাতিতা নাবালিকাকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লক্ষ টাকা দিতে বলা হয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে।
জেলা পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্তে নামে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার মহিলা এসআই উপাসনা গুরুং ৩০ নভেম্বর আদালতে মামলার চার্জশিট জমা দেন। এদিন ওই মামলায় সাজা ঘোষণা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ