Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

স্বঘোষিত হিন্দু নেতা স্বতন্ত্রের ১ দিনের বিচারবিভাগীয় হেপাজত

যন্তরমন্তরে ককরোচ পার্টির বিক্ষোভের সময় স্কুলছাত্রী নিশু আজাদের বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে শুক্রবারই গ্রেপ্তার করা হয় স্বঘোষিত হিন্দুনেতা স্বতন্ত্র ভরদ্বাজকে।

স্বঘোষিত হিন্দু নেতা স্বতন্ত্রের ১ দিনের বিচারবিভাগীয় হেপাজত
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: যন্তরমন্তরে ককরোচ পার্টির বিক্ষোভের সময় স্কুলছাত্রী নিশু আজাদের বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে শুক্রবারই গ্রেপ্তার করা হয় স্বঘোষিত হিন্দুনেতা স্বতন্ত্র ভরদ্বাজকে। শনিবার পুলিশ হেপাজতে থাকার পর রবিবার তাঁকে একদিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। যন্তরমন্তরে ককরোচ-বিক্ষোভের সময় এক ব্যক্তির মাথার খুলি ফাটিয়ে দেওয়ার কথা এক পডকাস্টে সেকথা ফলাও করে বলেছিল স্বতন্ত্র। সেই ভিডিয়ো ভাইরাল হতেই ওই স্বঘোষিত হিন্দু নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিল্লি পুলিশের উপর চাপ বাড়ান ককরোচ জনতা পার্টি ও কংগ্রেস নেতারা। শেষপর্যন্ত উত্তরপ্রদেশ থেকে স্বতন্ত্রকে গ্রেপ্তার করা হয়। শনিবার স্বতন্ত্রকে জিজ্ঞাসাবাদের জন্য হেপাজতে নেওয়ার আবেদন জানায় দিল্লি পুলিশ। তাতে সায় দেন অতিরিক্ত দায়রা বিচারক সৌরভ প্রতাপ সিং লালের। এক দিনের পুলিশি হেপাজতে পাঠানো হয় স্বতন্ত্রকে। এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ওই হিন্দুনেতাকে হাজির করানো হয় ডিউটি ম্যাজিস্ট্রেট অঞ্জলি সিংয়ের সামনে। বিচারক তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ভাইরাল হওয়া ভিডিয়োতে স্বতন্ত্রর দাবি ছিল, ‘স্বয়ং প্রধানমন্ত্রী আমার দাদার মতো। তাই আমি জেলের বাইরে।’ এরপরই ওই হিন্দুনেতার বিরুদ্ধে সরব হন ককরোচ নেতারা, এমনকি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। চাপের মুখে দায়ের করা এফআইআরে তপশিলি জাতি-উপজাতি (নির্যাতন প্রতিরোধ) আইন এবং ভয় দেখানোর ধারা যোগ করেছে পুলিশ। পকসো আইনে পৃথক মামলাও হয়েছে। পাশাপাশি অনলাইনে হুমকি ও হেনস্থার অভিযোগ করা হয়েছে স্বতন্ত্রের বিরুদ্ধে।- ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ