Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাবড়ায় আজ ফ্রি কোচিংয়ের পড়ুয়া বাছাই

ভবিষ্যতের চিকিৎসক ও ইঞ্জিনিয়ারদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। এ জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের প্রথমে মক টেস্ট নেওয়া হবে।

হাবড়ায় আজ ফ্রি কোচিংয়ের পড়ুয়া বাছাই
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভবিষ্যতের চিকিৎসক ও ইঞ্জিনিয়ারদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। এ জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের প্রথমে মক টেস্ট নেওয়া হবে। উত্তীর্ণদের পরীক্ষার আগে তিন সপ্তাহ ধরে নিখরচায় প্রশিক্ষণ দেবে সংসদ। সোমবার বিশেষ কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রামের আনুষ্ঠানিক সূচনা করবেন উচ্চ মাধ্যমিকের শিক্ষাসচিব প্রিয়দর্শিনী মল্লিক, সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ কাজে বিশেষ উদ্যোগ নিয়েছে হাবড়া এক নম্বর ব্লক ও পুরসভা। জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় অনেক মেধাবী ছাত্রছাত্রী উপযুক্ত ট্রেনিংয়ের কারণে লক্ষ্যে পৌঁছতে পারে না। অনেকেরই চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়। সেই সব পড়ুয়ার কথা ভেবে এগিয়ে এসেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। হাবড়া শহরের কলতান প্রেক্ষাগৃহে ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ কর্মসূচি পালন করবে তারা। হাবড়া সহ পার্শ্ববর্তী এলাকার প্রায় ৮০০ ছাত্রছাত্রী উপস্থিত থাকবে। সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, ‘আগে বারাকপুর ও কল্যাণীতে কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রাম হয়েছে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ