Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহেশতলায় ১৬৩ ধারার মেয়াদ আরও ১০ দিন বাড়ল

মহেশতলায় ১৬৩ ধারার মেয়াদ আরও ১০ দিন বাড়ল
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মহেশতলায় গোষ্ঠী সংঘর্ষের জেরে ১৬৩ ধারার (পূর্বতন ১৪৪ ধারা) মেয়াদ আরও দশ দিন বাড়ানো হল। আগের নির্দেশে সোমবার পর্যন্ত তা লাগু ছিল। কিন্তু এখনও সম্পূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এই ধারার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকায় পুলিস মোতায়েন রয়েছে। আগের থেকে অনেক বেশি মানুষ রাস্তায় বেরচ্ছেন ঠিকই, তবে চাপা আতঙ্ক রয়েছে। ফের যাতে অশান্তি না হয়, তার জন্যই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ১৬৩ ধারার মেয়াদ বাড়িয়েছে আলিপুরের মহকুমা প্রশাসক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ