Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধায়কদের বিধানসভার অধিবেশনে যোগদান নিয়ে তৈরি হচ্ছে ‘মার্কশিট’, উদ্যোগ সচিবালয়ের

বিধানসভার অধিবেশনে কোন বিধায়ক কতদিন উপস্থিত হয়েছেন, হাজিরা খাতা দেখে তার মার্কশিট তৈরি করল বিধানসভা সচিবালয়। আপাতত তা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণে রয়েছে। এখন ফল প্রকাশের অপেক্ষা!

বিধায়কদের বিধানসভার অধিবেশনে যোগদান নিয়ে তৈরি হচ্ছে ‘মার্কশিট’, উদ্যোগ সচিবালয়ের
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভার অধিবেশনে কোন বিধায়ক কতদিন উপস্থিত হয়েছেন, হাজিরা খাতা দেখে তার মার্কশিট তৈরি করল বিধানসভা সচিবালয়। আপাতত তা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণে রয়েছে। এখন ফল প্রকাশের অপেক্ষা!

Advertisement

সাধারণত দেখা যায়, বিধানসভায় যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হন, সেদিন বিধায়কদের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে। বিশেষ কোনও বিল বা গুরুত্বপূর্ণ প্রস্তাবের উপর আলোচনার দিনেও তুলনামূলক বেশি থাকে বিধায়কদের হাজিরা। এর বাইরে অধিবেশনের অন্য দিনগুলিতে বিধায়কদের হাজিরা খুব কম থাকে। এই অবস্থায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেও একাধিকবার মন্ত্রী ও বিধায়কদের কম উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে। এই আবহে গত অধিবেশনে অধ্যক্ষের কাছে মুখ্যমন্ত্রীই আবেদন করেন, যে বিধায়কের হাজিরা সবথেকে বেশি, তাঁকে পুরস্কৃত 
করা হোক। সূত্রের খবর, তারপরই অধিবেশনে হাজিরা নিয়ে সমস্ত বিধায়কের ‘মার্কশিট’ তৈরি করতে নেমে 
পড়ে সচিবালয়। তালিকা তৈরি হয়ে গিয়েছে। সেটি এখন খুঁটিয়ে দেখছেন অধ্যক্ষ। আগামী দিনে বিধায়কদের হাজিরার পরিসংখ্যান প্রকাশ করা হবে। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতা নিবাসী রাজ্যের এক মন্ত্রীর হাজিরা সর্বাধিক। ৯৮ শতাংশ হাজিরা ওই বিধায়কের। সবথেকে কম হাজিরা যে বিধায়কের, তাঁকে সতর্ক হওয়ার বার্তা দেওয়া হবে। আগামী সোমবার বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। বাংলা ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে প্রস্তাব আসতে চলেছে সেখানে।

Advertisement
সম্পর্কিত সংবাদ