শাহরুখ পুত্র আরিয়ান খানের পরিচালনায় ‘ব্যাডস অব বলিউড’ সিরিজের দ্বিতীয় সিজন আসছে। প্রথম সিজনের কাস্টই পুনরায় দেখা যাবে বলে খবর। অর্থাৎ এবারও থাকবেন লক্ষ্য, ববি দেওল, রাঘব জুয়াল, অন্যা সিং, মোনা সিং সহ আরও অনেকে। ২০২৫ সালের সেপ্টেম্বরে এই সিরিজটি মুক্তি পায়। প্রংশসা কুড়িয়েছিল সিরিজটি। সূত্রের খবর, আগামী বছর মার্চ মাস থেকে শুরু হবে প্রোডাকশনের কাজ। বর্তমানে চিত্রনাট্য সাজাতে ব্যস্ত আরিয়ান।



