Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

আসন পুনর্বিন্যাস বিল: হাতের তাস আপাতত গোপনই রাখছেন স্ট্যালিন

আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন নিয়ে ইতিমধ্যেই নমনীয় শারদ পাওয়ারের এনসিপি (এসপি)। সমর্থনের শর্ত হিসাবে দু’দিন আগে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন শারদ-কন্যা সুপ্রিয়া সুলে।

আসন পুনর্বিন্যাস বিল: হাতের তাস আপাতত গোপনই রাখছেন স্ট্যালিন
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন নিয়ে ইতিমধ্যেই নমনীয় শারদ পাওয়ারের এনসিপি (এসপি)। সমর্থনের শর্ত হিসাবে দু’দিন আগে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন শারদ-কন্যা সুপ্রিয়া সুলে। তিনি বলেছেন, রাজ্যওয়াড়ি ৫০ শতাংশ লোকসভা আসন বৃদ্ধির প্রতিশ্রুতি বিলে লিখিতভাবে জানাক সরকার। এই অবস্থায় যাবতীয় আগ্রহ আরেক বিরোধী দল ডিএমকে-কে ঘিরে। শাসক ও বিরোধী— উভয় শিবিরকেই ধন্দে রেখে হাতের তাস আপাতত গোপন রাখছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। আগামী সোমবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। সেখানে বিলটি ফের পাশ করানোর চেষ্টা চলতে পারে বলে অনুমান। পরিবর্তিত পরিস্থিতিতে এনসিপি (এসপি) ও ডিএমকে-র সমর্থন নিয়ে আশাবাদী শাসকদল বিজেপি। বৃহস্পতিবার ডিএমকে সাংসদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে স্ট্যালিনের ইঙ্গিত, ধীরে চলো নীতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ