Bartaman Logo
৯ জুন, ২০২৬

তিন জঙ্গির খোঁজে তল্লাশি

কাশ্মীরের বসন্তগড় এলাকার জঙ্গলে আত্মগোপন করে রয়েছে তিন জঙ্গি। তাদের সন্ধানে বিশেষ অপারেশনে নামল নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, তিনজনই জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের সদস্য।

তিন জঙ্গির খোঁজে তল্লাশি
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: কাশ্মীরের বসন্তগড় এলাকার জঙ্গলে আত্মগোপন করে রয়েছে তিন জঙ্গি। তাদের সন্ধানে বিশেষ অপারেশনে নামল নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, তিনজনই জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের সদস্য। শুক্রবার সকাল থেকেই তাদের শুরু হয়েছে তল্লাশি অভিযান। ব্যবহার করা হচ্ছে ড্রোন এবং স্নিফার ডগ। 

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার চারজন জঙ্গির একটা দলের সঙ্গে গুলির লড়াই হয় নিরাপত্তা বাহিনীর। এনকাউন্টারে মৃত্যু হয় একজনের। বাকি তিনজন গা-ঢাকা দেয় জঙ্গলে। খারাপ আবহাওয়ার কারণে সেদিন আর তল্লাশি অভিযান শুরু করা যায়নি। শুক্রবার নতুন করে শুরু হয় অভিযান। প্রশাসন সূত্রে  খবর, জঙ্গিদের এই দলটি গত এক বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। প্যারা কমান্ডোর সহযোগিতায় স্থানীয় এক গ্রামে জঙ্গি দলটির হদিশ পায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় অভিযান। প্রাণ বাঁচাতে জঙ্গলে আত্মগোপন করে জঙ্গিরা। সেখানেই এনকাউন্টারে এক জঙ্গির মৃত্যু হয়। ওই জঙ্গি পাকিস্তানের বাসিন্দা এবং জয়েশ-ই-মহম্মদের সদস্য বলে খবর। নিরাপত্তা বাহিনীর দাবি, জোরকদমে তল্লাশি চলছে। খুব শীঘ্রই তিন জঙ্গি ধরা পড়বে বলে আশাবাদী নিরাপত্তা আধিকারিকরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ