Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সৌদিতে পথ দুর্ঘটনায় মৃত ৯ জন ভারতীয়

সৌদি আরবে ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ৯ ভারতীয় শ্রমিকের মৃত্যু। বুধবার পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে এই ঘটনায় কয়েকজন শ্রমিক জখমও হয়েছেন।

সৌদিতে পথ দুর্ঘটনায় মৃত ৯ জন ভারতীয়
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
জেড্ডা: সৌদি আরবে ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ৯ ভারতীয় শ্রমিকের মৃত্যু। বুধবার পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে এই ঘটনায় কয়েকজন শ্রমিক জখমও হয়েছেন। তাঁদের চিকিৎসায় সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জেড্ডার ভারতীয় দূতাবাস। দেশের শ্রমিকদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 
Advertisement
সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে, ভোর ৬টা নাগাদ বাসে করে জিজান বন্দরে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন শ্রমিকরা। বাসটিতে ভারতীয় ছাড়াও অন্যান্য দেশের মোট ২৬ জন নাগরিক ছিলেন। মাঝরাস্তায় বাসটির সঙ্গে একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। তাঁদের মধ্যে ৯ জন ভারতীয়। বাকিরা নেপাল ও ঘানার নাগরিক। দুর্ঘটনায় জখম হয়েছেন ১১ জন। তাঁদের মধ্যে দু’জন তেলেঙ্গানার বাসিন্দা। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারতীয় দূতাবাস।
Advertisement
সম্পর্কিত সংবাদ