Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সোদপুরে অমরাবতী মাঠ বিতর্কে আসরে মুখ্যমন্ত্রী

সোদপুর অমরাবতী মাঠ নিয়ে সাম্প্রতিক বিতর্কে তীব্র অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ বিভিন্ন সূত্রে বিস্তারিত খবর নিয়েছেন। পার্থ ভৌমিককে তিনি জানিয়ে দিয়েছেন, এই মাঠ খেলার মাঠ হিসেবে থাকবে।

সোদপুরে অমরাবতী মাঠ বিতর্কে আসরে মুখ্যমন্ত্রী
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর ও বারাকপুর: সোদপুর অমরাবতী মাঠ নিয়ে সাম্প্রতিক বিতর্কে তীব্র অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ বিভিন্ন সূত্রে বিস্তারিত খবর নিয়েছেন। পার্থ ভৌমিককে তিনি জানিয়ে দিয়েছেন, এই মাঠ খেলার মাঠ হিসেবে থাকবে। এখানে কোনও প্রোমোটারি হবে না। ইতিমধ্যে জেলা প্রশাসন খবর নেওয়া শুরু করেছে, এই মাঠ হস্তান্তরের ক্ষেত্রে কোনও চুক্তি হয়েছে কিনা। তারা পুরসভার কাছ থেকে খোঁজ নিতে চলেছে। যদি কোনও বেসরকারি সংস্থার সঙ্গে বর্তমান ট্রাস্টের কোনও চুক্তি হয়, তা বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রশাসনিক স্তরে সমস্ত রকম খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে। 
Advertisement
অমরাবতীর মাঠকে ঘিরে পানিহাটির মানুষের মধ্যে যে প্রতিবাদ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে তার মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছেছে। বিষয়টি তিনি খোঁজখবর নিয়েছেন। এবং  প্রশাসনকে পদক্ষেপ নিতে বলেছেন। তৃণমূল সূত্রে খবর, আজ, বুধবার পার্থ ভৌমিক এনিয়ে সাংবাদিক বৈঠক করতে পারেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ