Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

সিদ্ধারামাইয়ার নির্দেশ

সিদ্ধারামাইয়ার নির্দেশ
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কর্ণাটকে বেড়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। এমনকী, এর কবলে পড়তে হচ্ছে তরুণদেরও। এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞদের কমিটি গঠন করেছেন তিনি। জল্পনা ছড়িয়েছে, করোনার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্যই হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সম্প্রতি প্রবীণ সাংবাদিক রাজারাম তালুর এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ইমেল করেন। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার সঠিক কারণ পর্যালোচনা করে দেখবেন বিশেষজ্ঞরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ