Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

সিদ্ধান্ত ও দিশার নতুন সফর

সিদ্ধান্ত ও দিশার নতুন সফর
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
হরর কমেডি ঘরানার ছবিতে এবার সিদ্ধান্ত চতুর্বেদীর অভিনয় দেখবেন দর্শক। তাঁর সঙ্গী দিশা পাটানি। নতুন এই জুটিকে পর্দায় দেখতে আগ্রহী অনুরাগীরা। তরুণ প্রজন্মকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এই ছবির গল্প। নির্মাতাদের দাবি, হরর কমেডি ঘরানার হলেও গল্পে বৈচিত্র্য থাকবে। শোনা যাচ্ছে, মিলাপ জাভেরি ছবিটি পরিচালনা করবেন। চিত্রনাট্য লেখার কাজ চলছে। বর্তমানে হরর কমেডি ঘরানায় লক্ষ্মীলাভের নতুন উপায় খুঁজে পেয়েছেন নির্মাতারা। এহেন জনপ্রিয় ঘরানায় সিদ্ধান্ত-দিশা অভিনীত ছবিটি কেমন রেজাল্ট করে, তা দেখতে অপেক্ষায় দর্শক। শীঘ্রই শ্যুটিং শুরু হবে বলে খবর। সূত্রের খবর, ২০২৫ সালেই মুক্তি পেতে পারে এই ছবি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ