Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

সিদ্ধিবিনায়ক দর্শনে

সিদ্ধিবিনায়ক দর্শনে
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নভেম্বর মাসের শুরুর দিন বলিউডের জন্য স্পেশাল। কারণ এদিনই মুক্তি পেয়েছে দু’টি বড় ছবি— ‘সিংহম এগেন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’। দু’টি ছবি ঘিরেই দর্শকের উন্মাদনা তুঙ্গে। ছবি মুক্তির দিনই মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন দুই ছবির দুই তারকা অর্জুন কাপুর ও কার্তিক আরিয়ান। যদিও একসঙ্গে পুজো দিতে যাননি তাঁরা। শুক্রবার সকালে মন্দিরে পুজো দিতে দেখা যায় অর্জুনকে। আইভরি রঙের কুর্তায় সেজেছিলেন অর্জুন। মন্দির প্রদক্ষিণ করতেও দেখা যায় তাঁকে। এদিকে, অর্জুনের বেশ কিছুক্ষণ পর মন্দিরে আসেন কার্তিক। তাঁর পরনে ছিল হাল্কা নীল শার্ট ও সাদা প্যান্ট। বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই ছবির। শেষ হাসি কে হাসবে— উত্তরের অপেক্ষায় বলি পাড়া।  
Advertisement
সম্পর্কিত সংবাদ