Bartaman Logo
২১ জুলাই, ২০২৬

সিদ্ধি বিনায়ক মন্দিরে পোশাক বিধি

সিদ্ধি বিনায়ক মন্দিরে পোশাক বিধি
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: এবার মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরেও পোশাক বিধি। কোনওরকম খাটো জামাকাপড় পরে আসা যাবে না। মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করে একথা জানিয়ে দিল মন্দির কর্তৃপক্ষ। ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, ভারতীয় সংস্কৃতি, সুপ্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের কথা মাথায় রেখেই সঠিক পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে হবে। অনেক সময় এই বিষয়টি নিয়ে নানা অভিযোগ জানান দর্শনার্থীদের একাংশ। তাই সবার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি দেশের বিভিন্ন মন্দিরেই এব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে। এবার সেই পথেই হাঁটল সিদ্ধি বিনায়ক মন্দিরও।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ