Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষিকা কমে যাওয়ায় বিজ্ঞান বিভাগ নিয়ে সঙ্কট বাগদার স্কুলে

শিক্ষিকা কমে যাওয়ায় বিজ্ঞান  বিভাগ নিয়ে সঙ্কট বাগদার স্কুলে
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: শিক্ষক কমে যাওয়ায় বিপাকে বাগদার হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়। স্কুলে গণিত ও ভৌত বিজ্ঞানের শিক্ষিকা একজনও নেই। নবম ও দশম শ্রেণির বিজ্ঞান বিভাগ কীভাবে চলবে তা নিয়ে চিন্তায় পড়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। বিদ্যালয়ে মোট ছাত্রী১১০০। স্কুলে তিনজন প্যারাটিচার সহ ২৯ জন শিক্ষিকা ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশে চারজন শিক্ষিকা চাকরিহারা হওয়ায় বর্তমান মোট শিক্ষিকা ২৫ জন। স্কুল সূত্রে জানা গিয়েছে, চাকরিহারা চারজন শিক্ষিকাই বিজ্ঞান বিভাগের। বিজ্ঞান বিভাগের পরীক্ষার খাতা দেখবে কারা এবং পরীক্ষার পরে বিজ্ঞান বিভাগের ক্লাস করাবে কারা তা নিয়ে চিন্তায় রয়েছেন প্রধান শিক্ষিকা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিলা বিশ্বাস বলেন, ‘স্কুলের পাঁচজন চাকরিহারা হয়েছেন। চারজন শিক্ষিকা ও একজন গ্রুপ সি কর্মচারী। স্কুল চালাতে সমস্যা হচ্ছে আমাদের। বিজ্ঞান বিভাগের শিক্ষিকা না থাকায় দশম শ্রেণি পর্যন্ত ক্লাস করাতে সমস্যায় পড়তে হবে। পরীক্ষার খাতা দেখতেও সমস্যায় পড়তে হবে।’

Advertisement

স্কুল সূত্রে জানা গিয়েছে, বর্তমান সময়ে স্কুলের তিনজন প্যারাটিচার ধর্মঘটের কারণে স্কুলে আসছেন না। চাকরিহারা হয়েছেন একজন ক্লার্ক। ফলে স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষা চালাতে হিমশিম খেতে হচ্ছে। স্কুলের ক্লার্ক চাকরিহারা হওয়ায় শিক্ষিকাদের কাজ করতে হচ্ছে। সহ শিক্ষিকা অপর্ণা গোলদার বলেন, স্কুলে পরীক্ষা চলছে। এখন আমরা ডাবল ডিউটি করে সামলে দিচ্ছি। কিন্তু ক্লাস চালু হলে সমস্যায় পড়তে হবে। আমরা চাই সঠিক বিচার পেয়ে যোগ্যরা কাজে ফিরুক।-

Advertisement
সম্পর্কিত সংবাদ