Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সচেতনতা প্রচারে ৬০০ স্কুলকে অর্থ বরাদ্দ করল উপভোক্তা দপ্তর

সচেতনতা প্রচারে ৬০০ স্কুলকে অর্থ বরাদ্দ করল উপভোক্তা দপ্তর
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রেতা সুরক্ষা সংক্রান্ত সচেতনতা প্রচারে এক গুচ্ছ কর্মসূচি নিয়েছে রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তর। প্রথম ধাপে ৬০০ স্কুল বাছাই করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে অবগত করানো হবে। কোনও জিনিস কিনলে তার বিল বা রসিদ নেওয়া, খাবারের গুণগত মান দেখা বা খাবারের রং সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন ও সতর্ক করবেন শিক্ষক ও বিশেষজ্ঞরা। গোটা মার্চ মাসজুড়ে এই কর্মসূচি চলবে স্কুলগুলিতে। রাজ্যে প্রায় ১২০০ কনজিউমার ক্লাব রয়েছে। তার বাইরে ৬০০ স্কুলে প্রচার কর্মসূচি নিয়েছে উপভোক্তা বিষয়ক দপ্তর। এই কর্মসূচির জন্য স্কুল পিছু ১০ হাজার করে টাকা বরাদ্দ করা হয়েছে।  দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, আগামী দিনে আরও অনেক স্কুলে এই ধরনের প্রচারমূলক কর্মসূচি নেওয়া হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ