নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা মানিকচক: মালদহের মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার চেষ্টার অভিযোগে সন্দেহজনক গাড়ি আটক পুলিসের। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়ির মালিককে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গাড়ির মালিকের ফোন বাজেয়াপ্ত করা হচ্ছে। কল লিস্ট চেক করার পাশাপাশি ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। মালদহের পুলিস সুপার প্রদীপকুমার যাদব বলেন, সবদিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।
Advertisement
শনিবার রাতে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের উপরে হামলার অভিযোগ ওঠে। জানা যায়, তিনি বিধানসভা কেন্দ্র থেকে ইংলিশবাজারে বাড়ি ফেরার সময় চণ্ডীপুর ব্রিজের কাছে একটি গাড়ি সাবিত্রী মিত্রের গাড়িতে প্রথমে ধাক্কা মারার চেষ্টা করে। পরে মিল্কির কাছে একটি সাদা রঙের ছোট গাড়ি বারবার বিধায়কের গাড়ির সামনে চলে আসে। এই ঘটনায় বিধায়ক গাড়ির বিবরণ দিয়ে নম্বর প্লেটের শেষের নির্দিষ্ট চারটি সংখ্যাই বলতে পেরেছিলেন। তার উপর ভিত্তি করেই তদন্তে নামে পুলিস।
সাবিত্রী মিত্রের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা ও বিধায়ককের গাড়িকে টার্গেটের ঘটনায় রবিবার সন্দেহজনক গাড়িটি আটক করে মানিকচক থানার পুলিস। বিধায়কের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহজনক একটি গাড়ি আটক করে আনা হয়েছে মানিকচক থানায়। গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। যদিও সাবিত্রী মিত্রকে টার্গেট করার কোনও প্রশ্নই নেই। এমনকী তিনি আগে কখনও সাবিত্রী মিত্রকে সামনা সামনি দেখেননি বলে দাবি করেছেন গাড়ির মালিক।
সোমবার আটক গাড়ির মালিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিনি সম্পূর্ণভাবে পুলিসকে তদন্তে সহযোগিতা করছেন। পেশায় ব্যবসায়ী গাড়ি মালিক ওই রাতে মানিকচকে আত্মীয়ের বাড়ি ঘুরে মালদহে ফেরার পথে রাস্তায় অনেক গাড়িকেই ওভারটেক করেছেন বলে জানান। স্বভাববশত গাড়ি চালানোর সময় তিনি গাড়ির কাচ বন্ধ রেখে গান শুনতে শুনতে বাড়ি ফিরছিলেন। ফলে কোন গাড়িতে বিধায়ক সাবিত্রী মিত্র ছিলেন তিনি তা লক্ষ্য করেননি।
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ওই গাড়ির মালিককে জেরা করার পাশাপাশি তাঁকে রবিবার রাতে সাবিত্রী মিত্রের সামনেও হাজির করা হয়। মুখোমুখি দু’জনের মধ্যে কথাও হয়। সোমবার সাবিত্রী মিত্র বলেন, পুলিস সন্দেহজনক গাড়িটি আটক করেছে। গাড়ির মালিকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি কিছু কথা বলেছেন। তদন্তকারীরা চাইলে তাঁর ফোনের কল লিস্ট যাচাই করে দেখবেন। অন্যদিকে আটক গাড়ির মালিক সোমবার বলেন, রবিবার থেকে পুলিস গাড়ি আটকে রেখেছে।