Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সাবিত্রীর গাড়ির চালককে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার দুই

মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির চালককে ছুরিকাঘাতের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল মালদহ থানার পুলিস। রবিবার দুই অভিযুক্তকে সাতদিনের পুলিস হেফাজতে চেয়ে আবেদন করে জেলা আদালতে পাঠানো হয়

সাবিত্রীর গাড়ির চালককে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার দুই
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির চালককে ছুরিকাঘাতের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল মালদহ থানার পুলিস। রবিবার দুই অভিযুক্তকে সাতদিনের পুলিস হেফাজতে চেয়ে আবেদন করে জেলা আদালতে পাঠানো হয়। বিচারক ৫ দিনের হেফাজত মঞ্জুর করেছেন। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম ভোলা ঘোষ এবং পবন ঘোষ। ভোলার বাড়ি ওই ব্লকের সাহাপুর বাগান পাড়া এলাকায়। পবনের বাড়ি পাশের গ্রামের নলডুবিতে। ভোলা কুখ্যাত দুষ্কৃতী বলে পুলিস সূত্রে খবর।
Advertisement
পুলিস এবং জখম চালকের দাবি, শুক্রবার গভীর রাতে ১২ নম্বর জাতীয় সড়কে পুরাতন মালদহের বিডিও অফিস সংলগ্ন এলাকায় অভিযুক্তরা ঘটনাস্থলে অপরাধমূলক কাজের জন্য জড়ো হয়েছিল। সাবিত্রীর গাড়ির চালক অনুপ সাহা তাদের একাধিক প্রশ্ন এবং ভিডিও করেন। তখন পিছন থেকে ভোলা তাঁকে ছুরি মারে। অনুপের কাঁধে সাতটি সেলাই করতে হয়েছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ