Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন

স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দার্জিলিং: শনিবার দার্জিলিংয়ের সিটংয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হল। এদিন সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) চিফ এগজিকিউটিভ অনীত থাপা। অনুষ্ঠানে জিটিএ’র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ আধিকারিকরা হাজির ছিলেন। সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্র ১০ শয্যাবিশিষ্ট। এই প্রকল্প বাস্তবায়িত করতে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। জিটিএ’র চিফ এগজিকিউটিভ বলেন, সিটংয়ে স্বাস্থ্যকেন্দ্র তৈরির কথা ঘোষণা করেছিলাম। তা এবার বাস্তবায়িত করেছি। এতে স্থানীয় বাসিন্দাদের উপকার হবে। পাহাড়ের সার্বিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ