Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বরূপনগরে আগুনে পুড়ে ছাই দু’টি বাড়ি

স্বরূপনগরে আগুনে পুড়ে ছাই দু’টি বাড়ি
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: স্বরূপনগর ব্লকের কৈজুরী গ্রাম পঞ্চায়েতের গাবুড্ডা এলাকায় দু’টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গেল। শুক্রবার রাত ১০টা নাগাদ ওই দু’টি বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। আগুন দু’টো বাড়িকেই পুরোপুরি গ্রাস করে। একটি বাড়ির মালিক গীতা কায়পুত্র বলেন, ‘কীভাবে আগুন লাগল, বলতে পারব না। এলাকার লোকজনের চেঁচামেচিতে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে দেখি, দাউ দাউ করে জ্বলছে ঘর। কিছু বুঝে ওঠার আগেই সব ছাই হয়ে যায়।’ ঘরের ভিতরে গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ টাকা ও সোনার গয়না ছিল বলে জানালেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পুলিস পরিস্থিতি দেখে গিয়েছে। সরকারি সাহায্যের আশায় রয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ