Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বর্ণপদক আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায়

স্বর্ণপদক আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায়
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বজবজ: সংসারে টাকার টানাটানি। কষ্ট করে পড়াশোনা করতে হয়। তারই ফাঁকে নিরলস যোগ সাধনা। এবার আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় অংশ নিয়ে দু’টি স্বর্ণপদক। সকলকে চমকে দিয়েছে দশম শ্রেণির সুস্মিত নস্কর। ২০২৪ সালের ডিসেম্বর ও চলতি বছর জানুয়ারিতে দু’টি আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। পরপর দু’টি সোনা পেয়ে রাজ্য, দেশ ও বিশ্বের যোগ দরবারের নজর কেড়েছে সে। এখানেই থেমে থাকতে চায় না ছাত্রটি। তবে তার এগনোর পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আর্থিক সঙ্কট। বজবজ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নস্করপাড়ায় থাকে সুস্মিত। যোধপুর পার্ক বয়েজ স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে। ছোট থেকেই যোগ চর্চার  শুরু। অনটনের সংসারে তার অভিভাবকদের ইচ্ছা ছিল, ছেলে পড়াশোনা করে ভাল রেজাল্ট করে নিজের পায়ে দাঁড়াক। কিন্ত এখন যোগচর্চায় তার সফলতা দেখে পরিবার এই কাজে উৎসাহ দিচ্ছে। তার মা জানান, ‘গত বছর বিশাখাপত্তনমে যোগ বিশ্বকাপে ১৪ থেকে ১৭ বছর বয়সি ইভেন্টে সোনা পেয়েছিল। এ বছর ৬ থেকে ৮ জানুয়ারি সিঙ্গাপুরে হয়েছিল এশিয়া যোগা ফেডারেশনের উদ্যোগে দশম এশিয়া কাপ প্রতিযোগিতা। এশিয়ার ১২টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিল। তার মধ্যে সুস্মিত যোগা ট্র্যাডিশনাল বিভাগে স্বর্ণপদক জিতেছে। এছাড়া জাতীয়স্তরের একাধিক পুরস্কারও পেয়েছে। সে সংখ্যা নেহাত কম নয়।’ ‘সাত বছর বয়স থেকেই যোগের প্রতি টান’- বলেন বাবা স্বপন নস্কর। - নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ