Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

স্বর্ণমন্দিরে রণবীর

স্বর্ণমন্দিরে রণবীর
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
জুটি বাঁধতে চলেছেন রণবীর সিং ও পরিচালক আদিত্য ধর। সম্প্রতি ব্যাঙ্ককে হয়ে গেল এই ছবির প্রথম শিডিউলের কাজ। দ্বিতীয় অংশের শ্যুটিং শুরু করার আগে অমৃতসরের স্বর্ণসন্দিরে পুজো দিলেন তাঁরা। রবিবার এই মন্দিরে গিয়েছিলেন দু’জন। সেই ছবি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবির ঘোষণা হলেও এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, সিনেমাটির নাম হতে পারে ‘ধুরন্ধর’। রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল। ভারতের গোয়েন্দা বিভাগকে পর্দায় তুলে আনবেন আদিত্য। সেখানে সঞ্জয় দত্ত থাকছেন খল চরিত্রে। শীঘ্রই দ্বিতীয় অংশের শ্যুট শুরু করবেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের প্রথমার্ধেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
Advertisement
সম্পর্কিত সংবাদ