Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সুবর্ণ জয়ন্তী বর্ষে উলুবেড়িয়া নবোদয় সঙ্ঘে একাধিক অনুষ্ঠানের আয়োজন

সুবর্ণ জয়ন্তী বর্ষে উলুবেড়িয়া নবোদয় সঙ্ঘে একাধিক অনুষ্ঠানের আয়োজন
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা. উলুবেড়িয়া: সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিল উলুবেড়িয়া নবোদয় সঙ্ঘ। শিশু সংগঠন হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানের বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হল শনিবার। ক্লাব সংলগ্ন বিদ্যাসাগর শিশু উদ্যানে পতাকা উত্তোলন করে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি কমলাকান্ত নস্কর, সম্পাদক বিশ্বনাথ সরকার, অন্যতম সদস্য গৌতম বোস, দীপক দাস সহ অন্যান্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠান করে খুদে শিল্পীরা। কার্যকরী সভাপতি অশোক বেরা জানান, একবছর ধরে একাধিক অনুষ্ঠান হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ