নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের মরণোত্তর অঙ্গদান স্মরণীয় করল রাজ্যের অঙ্গদান আন্দোলনকে। পিজি হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি ছিলেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা সুজাতা মণ্ডলের (৪৭) ব্রেন ডেথ বা মস্তিষ্কের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয় রবিবার। তাঁর পরিবারের সম্মতিতে অঙ্গদানের সিদ্ধান্ত হয়।



