Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বনির্ভর গোষ্ঠীর জন্য সব জেলায় একটি করে ছোট মার্কেট কমপ্লেক্স গড়বে রাজ্য, উলুবেড়িয়ায় সবলা মেলার উদ্বোধনে ঘোষণা মন্ত্রীর

স্বনির্ভর গোষ্ঠীর জন্য সব জেলায় একটি করে ছোট মার্কেট কমপ্লেক্স গড়বে রাজ্য, উলুবেড়িয়ায় সবলা মেলার উদ্বোধনে ঘোষণা মন্ত্রীর
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: আগামী দিনে প্রতিটি জেলায় একটি করে ছোট মার্কেট কমপ্লেক্স তৈরির পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে সেই মার্কেট কমপ্লেক্স তুলে দেওয়া হবে। সেখানে গোষ্ঠীর সদস্যরা তাঁদের তৈরি সামগ্রী বিক্রি করতে পারবেন। প্রথম পর্যায়ে যে সাতটি জেলায় এমন মার্কেট কমপ্লেক্স হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হল হাওড়া। রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় বলেন, উলুবেড়িয়া মহকুমায় এই ধরনের মার্কেট কমপ্লেক্স তৈরি করা হবে।
Advertisement
মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের করাতবেড়িয়ায় হাওড়া জেলা সবলা মেলার উদ্বোধন করেন মন্ত্রী পুলক রায়। তিনি বলেন, বাংলার প্রতিটি মানুষ নিজের পায়ে দাঁড়িয়ে তাঁদের অধিকার প্রতিষ্ঠা করুক, এটাই সরকার চায়। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তৈরি জিনিস সবলা মেলায় বিক্রি করা হচ্ছে। আক্ষেপের সুরে মন্ত্রী বলেন, পুরুষদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হলেও দেখা গিয়েছে, এই কাজে মহিলাদের আগ্রহ অনেকটাই বেশি। তাঁরা খুব সুন্দরভাবে কাজ করছেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক পি দীপাপ প্রিয়া, পুর চেয়ারম্যান অভয় দাস, বিধায়ক সুকান্ত পাল প্রমুখ। ৩০টি স্টল নিয়ে এই মেলা চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ