Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সাবমার্সিবল চুরি

বিহার সীমানা লাগোয়া চাঁচলের মায়াপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে সাবমার্সিবল চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার সকালে জল আনতে গিয়ে চোখ কপালে ওঠে বাসিন্দাদের। সিমেন্টের ঢাকনা খুলে পাম্পসেট চুরি যায় বলে অভিযোগ।

সাবমার্সিবল চুরি
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: বিহার সীমানা লাগোয়া চাঁচলের মায়াপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা থেকে সাবমার্সিবল চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার সকালে জল আনতে গিয়ে চোখ কপালে ওঠে বাসিন্দাদের। সিমেন্টের ঢাকনা খুলে পাম্পসেট চুরি যায় বলে অভিযোগ। এদিন চাঁচল থানায় চুরির অভিযোগ দায়ের হয়েছে। এলাকার বাসিন্দা ও স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে পঞ্চায়েতের তরফে সেখানে সাবমার্সিবলটি বসানো হয়। স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, ৯০ জন পড়ুয়া স্কুলে পড়ে। তাদের এখন কোথা থেকে জল এনে দেব। স্থানীয় পঞ্চায়েত সদস্য চৈতু শেখ বলেন, বিষয়টি পঞ্চায়েতে জানিয়েছি। দ্রুত পাম্প বসানোর চেষ্টা করা হচ্ছে। চাঁচল থানার এক আধিকারিক বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ