Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বামীজির প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ‘স্পেশাল’ ট্রেন

স্বামীজির প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ‘স্পেশাল’ ট্রেন
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে তাঁর ঐতিহাসিক বক্তৃতা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। আমেরিকা থেকে জলপথে চেন্নাই হয়ে ১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি বজবজে পৌঁছেছিলেন স্বামীজি। সেখান থেকে বিশেষ ট্রেনে তিনি শিয়ালদহে আসেন। ভারতীয় রেল এই গৌরবময় অধ্যায়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বদ্ধপরিকর। সেই সূত্রে, আগামী ১৯ ফেব্রুয়ারি স্বামীজির ১২৯ তম কলকাতা প্রত্যাবর্তন দিবস বিশেষভাবে উদযাপন করবে শিয়ালদহ ডিভিশন। ওইদিন একটি স্পেশাল ট্রেন সকাল ১১টা ৫ মিনিটে বজবজ স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ট্রেনটি বেলা ১২টা ১০ মিনিটে শিয়ালদহে পৌঁছবে। যাত্রাপথে সমস্ত স্টেশনে থামবে এই স্পেশাল ট্রেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ