Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বামী নিখোঁজের মামলায় নতুন করে তদন্তের দাবি

স্বামী নিখোঁজের মামলায় নতুন করে তদন্তের দাবি
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আড়াই বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন শিয়ালদহ কোর্টের আইনজীবী পার্থ সাহা। সেই ঘটনার পুলিসি তদন্তে খুশি নন স্ত্রী রূপা সাহা। এই ঘটনায় তিনি উত্তর কলকাতার চিৎপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলায় ফের তিনি নতুন করে তদন্তের দাবি জানালেন। শুক্রবার শিয়ালদহ আদালতে তাঁর আইনজীবী জয়ন্ত দত্ত লিখিত বক্তব্য পেশ করেন। তাতে তিনি বলেছেন, ‘এই ঘটনায় যে ফরেন্সিক রিপোর্ট জমা পড়েছিল তা নিয়ে ধন্দ রয়েছে। ঘটনার আট মাস পর আমার মক্কেলের বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঝোপ থেকে কিছু হাড়গোড় উদ্ধার করেছিল পুলিস। এতদিন পরেও পুলিস জানাতে পারল না উদ্ধার হওয়া হাড়গোড় কার? শুধু তাই নয়, আমার মক্কেলও জানতে পারলেন না তাঁর স্বামী জীবিত নাকি মৃত? সব মিলিয়ে আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছি। তাই নতুন করে এই ঘটনার তদন্ত করে পুলিস আসল সত্য খুঁজে বের করুক।’ আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি এই মর্মে রায় জানাবেন বিচারক। নিখোঁজ আইনজীবীর স্ত্রী আক্ষেপ করে বলেন, ‘একজন জলজ্যান্ত মানুষ বাড়ি থেকে বের হলেন আর ফিরলেন না। পুলিসকে সব জানানো হলেও সেই রহস্যের কিনারা হয়নি। এটাই আশ্চর্যের।’ তাঁর কথায়, ‘পুলিসি তদন্ত আমাকে হতাশ করেছে।’ 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ