Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বামী বিবেকানন্দের স্মরণে যুব সমাবেশ

স্বামী বিবেকানন্দের স্মরণে যুব সমাবেশ
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বামী বিবেকানন্দ ও তাঁর জীবনদর্শনকে স্মরণ করতে প্রতি বছরই যুব সমাবেশের আয়োজন করে অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল। এবার সেই সমাবেশ অনুষ্ঠিত হল স্বামীজির স্মৃতি বিজড়িত স্কটিশচার্চ কলেজ সংলগ্ন আজাদ হিন্দ বাগে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির স্কুল পড়ুয়া সহ এক হাজারেরও বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন সমাবেশে। আসে চারটি শোভাযাত্রা। স্বামীজির জীবনের বিভিন্ন দিক ও বাণীর উপর আলোকপাত করেন প্রতিষ্ঠানের সম্পাদক অমিতকুমার দত্ত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ, কোন্নগর সারদা নারী সংগঠনের সম্পাদক জয়ন্তী ঘোষ, প্রতিষ্ঠানের সভাপতি রণেন মুখোপাধ্যায় প্রমুখ। মহামণ্ডলের কোন্নগর শাখার সম্পাদক অরূপ মাইতি বলেন, কলকাতার পাশাপাশি জেলা থেকে স্বামীজিকে শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ