Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দত্তপুকুরে পুলিশ ফাঁড়ি চত্বরে বিস্ফোরণ, আতঙ্ক

দত্তপুকুরের নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির চত্বর মঙ্গলবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল। স্থানীয়দের দাবি, দু'দিন আগে নারায়ণপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাজি ও বারুদ উদ্ধার করেছিল পুলিশ।

দত্তপুকুরে পুলিশ ফাঁড়ি চত্বরে বিস্ফোরণ, আতঙ্ক
  • ২৮ জুলাই, ২০২৬ ১০:৪৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুরের নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির চত্বর মঙ্গলবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল। স্থানীয়দের দাবি, দু'দিন আগে নারায়ণপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাজি ও বারুদ উদ্ধার করেছিল পুলিশ। অভিযোগ, সেগুলি নিষ্ক্রিয় না করেই পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি গোডাউনে রাখা হয়েছিল। হঠাৎই আজ সকালে আগুন ধরে যায় উদ্ধার হওয়া সেই বিপুল পরিমাণ বাজি ও বারুদে। মুহূর্তের মধ্যে একের পর এক বাজি ফাটতে শুরু করে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ছড়ায় ব্যাপক আতঙ্ক। গোডাউনের উপরের তলায় একটি পরিবার থাকত। বিস্ফোরণের তীব্রতায় তাঁরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। স্থানীয়দের আরও অভিযোগ, গোডাউনের বাইরে একটি টিনের ড্রামে বারুদ রাখা ছিল। সেখান থেকেও আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বারুদের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। ফলে আতঙ্ক আরও বাড়ে। কীভাবে বিস্ফোরণ ঘটল? উদ্ধার হওয়া বাজি-বারুদ নিরাপত্তা বিধি মেনে রাখা হয়েছিল কি? উঠছে একের পর এক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ