Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সভাপতির জন্য মন্ত্রীর কাছে নাম পৌঁছে দেওয়া হবে কীভাবে? চিন্তা বনগাঁ তৃণমূলে

সভাপতির জন্য মন্ত্রীর কাছে নাম পৌঁছে দেওয়া হবে কীভাবে? চিন্তা বনগাঁ তৃণমূলে
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে ‘পাখির চোখ’ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক সহ বিরোধী দলগুলি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সদর্পে ঘোষণা করেছেন, ছাব্বিশে দুই তৃতীয়াংশ আসন নিয়ে বাংলায় সরকার হবে মা মাটি মানুষের। সেই মতো বৈঠকে দলের জন্য একাধিক দাওয়াই দিয়েছেন তিনি। পাশাপাশি দলের ব্লকস্তরের সংগঠনকে চাঙ্গা করতে নতুন করে কমিটি গড়ার পক্ষেও সওয়াল করেছেন দলনেত্রী। ২৫ ফেব্রুয়ারির মধ্যে অরূপ বিশ্বাসের কাছে ব্লক সভাপতি সহ বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি পদে তিনটি করে নাম জমা দেওয়ার কথা বলা হয়েছে দলের বিধায়কদের।
Advertisement
এদিকে, নেত্রীর এই নির্দেশের পরে চিন্তায় পড়েছে বনগাঁ লোকসভা তৃণমূলের একটা বড় অংশ। কেননা, বনগাঁ লোকসভার মধ্যে পড়ে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর, গাইঘাটা, বাগদা, বনগাঁ উত্তর ও দক্ষিণ। লোকসভার মধ্যে স্বরূপনগর ও বাগদায় রয়েছে দলের বিধায়ক। বাকি তিনটি বড় বিধানসভায় নেই তৃণমূলের বিধায়ক। পাশাপাশি বনগাঁ লোকসভায় সাংসদও বিজেপির। ফলে, ব্লক সভাপতিদের নামের তালিকা কার মাধ্যমে অরূপ বিশ্বাসের কাছে পৌঁছবে, তা নিয়েই দলীয়স্তরে শুরু হয়েছে আলোচনা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বনগাঁর চারটি বিধানসভায় মোট সাতটি ব্লক ও বনগাঁ ও গোবরডাঙা দু’টি শহর। এর মধ্যে গাইঘাটা পশ্চিম ও দু’টি টাউনেই দলের কোনও সভাপতি নেই। এই আবহে ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিস্বরূপ ব্লক সভাপতি চূড়ান্ত করতে চাইছে শীর্ষ নেতৃত্ব। কিন্তু, বনগাঁ তৃণমূল এনিয়ে চাপে আছে। গাইঘাটার এক নেতা বলেন, মন্ত্রীর কাছে সঠিকভাবে নাম পৌঁছবে কীভাবে, তা নিয়ে আমরা চিন্তায় আছি। আমাদের ইচ্ছা, কর্মঠ ও লড়াকুদের দায়িত্ব দেওয়া হোক। পাশাপাশি মতুয়া সংগঠনকে আগের মতোই বনগাঁতে গুরুত্ব দেওয়া হোক। এনিয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আমার সাংগঠনিক জেলায় পাঁচটি বিধানসভায় দলের বিধায়ক নেই। এই অবস্থায় কীভাবে নাম পাঠানো হবে, এনিয়ে দলের কোনও নির্দেশ আসেনি। তবে দল যেমনভাবে বলবে, সেই মতোই করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ