Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সভায় ঘুমন্ত ভাটপাড়ার চেয়ারপার্সন,  ভিডিও তুলছেন ভাইস চেয়ারপার্সন!

সভায় ঘুমন্ত ভাটপাড়ার চেয়ারপার্সন,  ভিডিও তুলছেন ভাইস চেয়ারপার্সন!
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারপার্সন দেবজ্যোতি ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করে বললেন, ভাটপাড়া পুরসভার সিআইসি মিটিংয়ে চেয়ারপার্সন রেবা রাহা ঘুমিয়ে পড়ছিলেন। আর সেই ভিডিও তুলেছেন ভাইস চেয়ারপার্সন। এটা কি পুরসভা চলছে? কোনও কাজকর্ম হয় না ওই পুরসভায়।
Advertisement
তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ভাইস চেয়ারপার্সন দেবজ্যোতি ঘোষ। সাংবাদিকদের তিনি বলেন, প্রাক্তন সাংসদ আমাদের মধ্যে গোলমাল পাকাতে চাইছেন। তাঁর কাছে যদি এমন কোনও ভিডিও থাকে, তাহলে সেটা তিনি প্রকাশ্যে আনুন। আমি চ্যালেঞ্জ করছি। উনি তো নিজের স্বার্থে দল ছেড়ে বেরিয়ে গিয়ে বিজেপি করেছেন। আমি কোনওদিন তৃণমূল ছাড়েনি এবং ছাড়ব না। এইসব অপপ্রচার করে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে মাত্র।
Advertisement
সম্পর্কিত সংবাদ