Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

সাংবাদিক বৈঠকের মাঝেই গ্রেপ্তার কংগ্রেস সাংসদ

সাংবাদিক বৈঠকের মাঝেই গ্রেপ্তার কংগ্রেস সাংসদ
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সীতাপুর: নিজের বাড়িতে বসে সাংবাদিক বৈঠক করছিলেন উত্তরপ্রদেশের সীতাপুরের সাংসদ রাকেশ রাঠোর। তার মাঝেই ধর্ষণের অভিযোগে ওই কংগ্রেস সাংসদকে গ্রেপ্তার করল পুলিস। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে।
Advertisement
রাঠোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক মহিলা। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চার বছর ধরে তাঁর উপরে যৌন নির্যাতন চালিয়েছেন সাংসদ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি এফআইআর দায়ের করে পুলিস। যদিও নিজেকে সম্পূর্ণ নির্দোষ হিসেবে দাবি করেছেন সীতাপুরের সাংসদ। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে পাল্টা দাবি করেছেন তিনি। সেইসঙ্গে আগাম জামিনের আর্জি জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টে। লখনউ বেঞ্চ সেই আর্জি খারিজ করার একদিন পরেই তাঁর বাসভবনে হানা দেয় কোতওয়ালি নগর থানার পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ