Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

দু’দশকের চেষ্টা ব্যর্থ, চিরঘুমের দেশে সৌদির রাজপুত্র ওয়ালিদ

২০ বছর ধরে কোমায় ছিলেন। তাঁকে জাগাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন চিকিৎসকরা। ব্যয় হয়েছে প্রচুর অর্থও। অবশেষে চিরঘুমের দেশে পাড়ি দিলেন সৌদি আরবের রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল (৩৬)।

দু’দশকের চেষ্টা ব্যর্থ, চিরঘুমের দেশে সৌদির রাজপুত্র ওয়ালিদ
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: ২০ বছর ধরে কোমায় ছিলেন। তাঁকে জাগাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন চিকিৎসকরা। ব্যয় হয়েছে প্রচুর অর্থও। অবশেষে চিরঘুমের দেশে পাড়ি দিলেন সৌদি আরবের রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল (৩৬)। তিনি নাগরিকদের কাছে ‘ঘুমন্ত রাজপুত্র’ নামেও পরিচিত ছিলেন। শনিবার গ্লোবল ইমাম কাউন্সিল এক বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে।

Advertisement

সালটা ছিল ২০০৫। ওয়ালিদের বয়স মাত্র ১৮। ব্রিটেনে মিলিটারি কলেজে পড়াশোনা করতেন। লন্ডনে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মাথায় গুরুতর আঘাত পান। তারপর থেকে কোমায় চলে যান রাজপুত্র। দীর্ঘ ২০ বছর কোমায় ছিলেন। রিয়াধের কিং আব্দুলগাজী মেডিক্যাল সিটি হাসপাতালের ভেন্টিলেটরে চলছিল তাঁর চিকিৎসা। একটি টিউবের মাধ্যমে খাবার দেওয়া হতো তাঁকে। পাশাপাশি তাঁকে ঘুম থেকে জাগাতে চলত চিকিৎসা। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য কোমায় চলে গিয়েছেন বলে জানান চিকিৎসকরা। আমেরিকা সহ বিভিন্ন দেশের তাবড় চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও ‘জাগানো’ যায়নি রাজপুত্রকে। বছর দু’য়েক আগেও চিকিৎসকরা জানিয়ে দেন, যুবরাজের স্বাভাবিক জীবনে ফেরা কার্যত অসম্ভব। কিন্তু আশা ছাড়েননি ওয়ালিদের বাবা প্রিন্স খালিদ বিন তালাল। তিনি ছেলেকে লাইফ সাপোর্ট থেকে বের করতে চাননি। গত এপ্রিলে ৩৬তম জন্মদিন পালন হয়েছে ওয়ালিদের। রাজপুত্রের মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়ে তাঁর পরিবার। পুত্রহারা বাবা বলেন, ‘আমি ছেলেকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে গিয়েছে। মানুষের মৃত্যু ঈশ্বরই নির্ধারণ করে রাখেন।’ রবিবার ওয়ালিদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ