Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বডি বিল্ডিংয়ে সোনার পদক পেলেন সাঁকরাইলের অনিন্দ্য

বডি বিল্ডিংয়ে সোনার পদক পেলেন সাঁকরাইলের অনিন্দ্য
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ১৫ তম সাউথ এশিয়া বডি বিল্ডিং এবং ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়াশিপ-২০২৫ প্রতিযোগিতায় ৭৫ কেজি বিভাগে সোনার পদক পেলেন সাঁকরাইলের সারেঙ্গার বেলতলার বাসিন্দা অনিন্দ্য মোসেল। গত ১১ থেকে ১৬ জুন ভুটানের থিম্পু শহরে এই প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতাতেই অংশ নিয়ে এই খেতাব জিতলেন অনিন্দ্য মোসেল। পদক জয়ের এই সাফল্য স্ত্রী অর্পিতা সরকার, কোচ সংকল্প নাহাকে উৎসর্গ করেন অনিন্দ্য। এর আগে এই বছরেই উত্তরপ্রদেশের লখনউতে আয়োজিত ১৪ তম ফেডারেশন কাপ বডি বিল্ডিং চ্যাম্পিয়ানশিপ ২০২৫-এ রূপোর পদক জিতেছিলেন অনিন্দ্য। দীর্ঘ ২০ বছর ধরে অনিন্দ্য বডি বিল্ডিংয়ের চর্চা করছেন। উলুবেড়িয়ার বাগ বডি বিল্ডিং থেকে তাঁর হতেখড়ি। বর্তমানে অনিন্দ্য একজন বডি বিল্ডিং ইনস্ট্রাকটর হিসেবে কাজ করছেন। তবে শুধু এই দু’টি খেতাব নয়, এর আগে একাধিক খেতাব এসেছে অনিন্দ্যর ঝুলিতে।  নিজস্ব চিত্র 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ