Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আমেরিকায় সঞ্জয়

চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয় অভিনীত ‘আখরি সওয়াল’। বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এই ছবি

আমেরিকায়  সঞ্জয়
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয় অভিনীত ‘আখরি সওয়াল’। বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এই ছবি। সম্প্রতি এই ছবির প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নেন সঞ্জয়। তারপরই আমেরিকার উদ্দেশে রওনা দেন সঞ্জয়। আচমকা কী হয়েছে সঞ্জয়ের? সূত্রের খবর, নিয়মিত চিকিৎসার জন্যই আমেরিকা যাচ্ছেন অভিনেতা। উল্লেখ্য, ২০২০ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয়। পরে অবশ্য তাঁকে ক্যানসার মুক্ত ঘোষণা করা হয়। তবে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকতে হয় অভিনেতাকে। এরপর একাধিক ছবি রয়েছে সঞ্জয়ের হাতে। আমেরিকা থেকে ফিরেই ক্যামেরার সামনে আসবেন অভিনেতা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ