Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

মারাঠি ভাষা নিয়ে বিতর্কে সঞ্জয় দত্ত

ক’দিন আগে মুম্বইয়ে দহি হান্ডি উৎসবে অভিনেতা সঞ্জয় দত্তকে মারাঠি বলতে অনুরোধ করেছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী প্রতাপ সরনায়েক।

মারাঠি ভাষা নিয়ে বিতর্কে সঞ্জয় দত্ত
  • ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ক’দিন আগে মুম্বইয়ে দহি হান্ডি উৎসবে অভিনেতা সঞ্জয় দত্তকে মারাঠি বলতে অনুরোধ করেছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী প্রতাপ সরনায়েক। তার উত্তরে বলিউড তারকা জানিয়ে দেন, ‘আমি ছ’বছর ইয়েরওয়াড়া জেলে ছিলাম। কিন্তু তারপরও মারাঠি শিখতে পারিনি।’ অভিনেতার এই মন্তব্যের পর মন্ত্রী সরনায়েক এবং সঞ্জয়কে হাসতে দেখা যায়। এবার তা নিয়েই মারাঠি নেতাদের রোষের মুখে পড়লেন সঞ্জয় এবং সরনায়েক। বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতা বলেন, ‘একজন অভিনেতা মারাঠি জানেন না। উনি (সরনায়েক) হেসে উড়িয়ে দেন। অথচ সাধারণ এক রিকশচালককে মারাঠি বলার জন্য হুমকি দেওয়া হয়। এটা কী ধরনের বিচার?’ তাঁর অভিযোগ, শিবসেনার কথা ও কাজের মধ্যে বিস্তর ফারাক। কংগ্রেসও এই বিতর্কে শামিল হয়েছে। তাদের অভিযোগ, মারাঠি ভাষা নিয়ে এতদিনে শিবসেনা কী করেছে? ভাষা নিয়ে তারা শুধু রাজনীতিই করে গিয়েছে। রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিভিন্ন মারাঠি গ্রুপও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। অনেকেই বলছেন, স্থানীয় ভাষাকে সরকারি ক্ষেত্রে হোক বা সাধারণ কোনো অনুষ্ঠানে, একেবারেই অবহেলা করা যাবে না। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ