Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গৌড়েশ্বর নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, ভাঙছে বাঁধ

গৌড়েশ্বর নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, ভাঙছে বাঁধ
  • ২৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: বরুণহাট কাঁটাখালির গৌড়েশ্বর নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। এই নিয়ে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসীরা। তাঁদের বক্তব্য, এমন অবৈধভাবে নদী থেকে বালি তোলার কারণে মাঝেমধ্যেই বাঁধ ভেঙে এই এলাকা প্লাবিত হয়। বেশ কিছু অসাধু ব্যবসায়ী এই কাজের সঙ্গে যুক্ত। এর প্রতিবাদ করলে নানান হুমকির সম্মুখীন হতে হয়। প্রশাসন সব কিছু দেখেও না দেখার ভান করে থাকে। আমরা চাই অবৈধভাবে এই বালি তোলা বন্ধ হোক।

Advertisement

এই বিষয় স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ সরকার বলেন, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ জুড়ে প্রতিনিয়ত নদীর পাড় থেকে নৌকায় করে অত্যাধুনিক মেশিন দিয়ে অবৈধভাবে বালি তুলছেন ব্যবসায়ীরা। প্রশাসন সব কিছু দেখেও কোনও পদক্ষেপ করছে না। বছরের বেশিরভাগ সময় প্রাকৃতিক দুর্যোগে হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ এলাকায় নদীর বাঁধ ভেঙে যায়। এর মূল কারণ এই অবৈধভাবে বালি তোলা। আমরা চাই দ্রুত এই অবৈধ বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক।
হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এসকেন্দার গাজি বলেন, বিষয়টি শুনলাম। ওই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করবে প্রশাসন।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ