Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সলমনের চ্যালেঞ্জ

বয়স বাড়ছে। এক সময় পর্দায় যত সহজে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতেন তিনি, এখন তা হয়ে উঠছে চ্যালেঞ্জিং। এমনটাই মনে করেন বলিউড সুপারস্টার সলমন খান।

সলমনের চ্যালেঞ্জ
  • ১৮ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

• বয়স বাড়ছে। এক সময় পর্দায় যত সহজে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতেন তিনি, এখন তা হয়ে উঠছে চ্যালেঞ্জিং। এমনটাই মনে করেন বলিউড সুপারস্টার সলমন খান। এবার সেনা জওয়ানের ভূমিকায় দেখা দেবেন তিনি। ইতিমধ্যে পুরোদমে ‘ব্যাটেল অব গালওয়ান’ ছবির প্রস্তুতি শুরু করেছেন ভাইজান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন বলেছেন, ‘এই চরিত্রটার জন্য কসরত প্রয়োজন। প্রতি বছর, প্রতি মাসে, প্রতি দিন এই কায়িক শ্রম আরও কঠিন হয়ে পড়ছে। ট্রেনিংয়ের জন্য আরও বেশি সময় দিতে হচ্ছে। আগে এক সপ্তাহ বা দু’সপ্তাহের মধ্যে প্রশিক্ষণ শেষ করতাম। তবে এখন আরও বেশি সময় লাগবে। এই ছবির জন্য সেটা প্রয়োজন।’ চলতি মাসেই লাদাখে শ্যুট হবে সলমনের পরের ছবি। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। এই ছবির প্রস্তুতির আবহেই বান্দ্রায় বিলাসবহুল আবাসন বিক্রি করেছেন অভিনেতা। প্রায় ৫ কোটি ৩৫ লক্ষ টাকার বিনিময়ে এটি বিক্রি করেছেন তিনি।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ