Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সলমনের ছবির নাম বদল

মাতৃভূমি। এই নামের মধ্যেই সুপ্ত রয়েছে নানাবিধ আবেগ। দর্শকের সেই আবেগের মর্যাদা দিতে চান সলমন খান। তাঁর পরবর্তী ছবির কেন্দ্রে যুদ্ধ।

সলমনের ছবির নাম বদল
  • ১৭ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

• মাতৃভূমি। এই নামের মধ্যেই সুপ্ত রয়েছে নানাবিধ আবেগ। দর্শকের সেই আবেগের মর্যাদা দিতে চান সলমন খান। তাঁর পরবর্তী ছবির কেন্দ্রে যুদ্ধ। সেই ছবির নাম এতদিন ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। এবার সে ছবির নাম বদলে দিলেন নির্মাতারা। নতুন নাম হল ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সোমবার এই ছবির নতুন পোস্টার ও নাম প্রকাশ্যে এনেছেন ভাইজান। ২০২০ সালে গলওয়ান উপত্যকায় ঘটে যাওয়া সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে চিত্রনাট্য। প্রথমে আগামী এপ্রিলে এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। তবে পোস্ট প্রোডাকশনের কাজ এখনও অনেকটা বাকি। সে কারণেই আপাতত আগামী আগস্টে ছবিটি মুক্তি পাবে বলে খবর। পরিচালনার দায়িত্বে রয়েছেন অপূর্ব লাখিয়া। এই ছবিতে বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সলমন। এছাড়াও চিত্রাঙ্গদা সিং, অভিলাষ চৌধুরী, অঙ্কুর ভাটিয়ার অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ