Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পিরিয়ড থ্রিলারে সলমন

পিরিয়ড থ্রিলারে কাজ করবেন অভিনেতা সলমন খান। দক্ষিণী পরিচালক মহেশ নারায়ণের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

পিরিয়ড থ্রিলারে সলমন
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পিরিয়ড থ্রিলারে কাজ করবেন অভিনেতা সলমন খান। দক্ষিণী পরিচালক মহেশ নারায়ণের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। এই মুহূর্তে পরিচালক অপূর্ব লাখিয়ার ‘গালওয়ান’ ছবির জন্য সলমনের প্রস্তুতি তুঙ্গে। ২০২০ সালে গালওয়ান সীমান্তে ভারত-চীন সংঘর্ষের উপর ভিত্তি করে এই ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। চলতি মাসেই লাদাখে শ্যুটিং শুরু হবে বলে খবর। এই ছবিতে একজন সেনা জওয়ানের ভূমিকায় অভিনয় করবেন ভাইজান। সূত্রের খবর, এর মাঝেই মহেশের সঙ্গে আলোচনা সেরেছেন অভিনেতা। ১৯৭০-’৯০-এর দশকের সময়কালে উপর ভিত্তি করে লেখা হচ্ছে চিত্রনাট্য। গল্প পছন্দ করেছেন অভিনেতা। সবকিছু ঠিক থাকলে ‘গালওয়ান’ ছবির শ্যুটিং শেষ হওয়ার পরেই পিরিয়ড অ্যাকশনের জন্য কাজ শুরু করবেন নায়ক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ