Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আড্ডায় সলমন

বলিউডের ‘আন্দাজ আপনা আপনা’ জুটিকে মনে আছে? ১৯৯৪-এ মুক্তি পেয়েছিল সেই ছবি। সলমন খান এবং আমির খানের জুটিকে মনে রাখবেন সিনে দর্শক।

আড্ডায় সলমন
  • ১৩ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

• বলিউডের ‘আন্দাজ আপনা আপনা’ জুটিকে মনে আছে? ১৯৯৪-এ মুক্তি পেয়েছিল সেই ছবি। সলমন খান এবং আমির খানের জুটিকে মনে রাখবেন সিনে দর্শক। বড়পর্দায় একে অপরকে যেন কমপ্লিমেন্ট করেছিলেন দু’জনেই। সেই জুটি যদি ফের দর্শকের সামনে আসে? না! কোনও সিনেমা নয়। তবে এই সম্ভাবনা তৈরি হয়েছে দুই নায়িকার হাত ধরে। সহজ করে বলা যাক। কাজল এবং টুইঙ্কল খান্নার শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর কথা বেশ কিছুদিন আগেই জেনেছেন দর্শক। দুই নায়িকা চুটিয়ে আড্ডা দেবেন। সঙ্গে থাকবেন বিশেষ অতিথিরা। সূত্রের খবর, সেই শো-এ একসঙ্গে অতিথি হিসেবে দেখা যেতে পারে সলমন ও আমিরকে। চার অভিনেতাই সম সময়ে বলিউডে কাজ করেছেন। সে সময়ের ইন্ডাস্ট্রির নানা গসিপও উঠে আসবে তাঁদের আড্ডায়। টুইঙ্কল এখন সিনেমা থেকে দূরে। তাও সব খবরই রাখেন তিনি। ফলে এখনকার ইন্ডাস্ট্রির পরিস্থিতি নিয়েও কথা হতে পারে বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ