Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আকাদেমির ঘরে গেরুয়া প্রলেপ: সরব বামেরা, শমীক সাক্ষাতে নাট্যব্যক্তিত্বরা

রাজ্যে গেরুয়া প্রলেপ নিয়ে নাট্যকর্মীদের প্রতিবাদ। শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করে শিল্পীরা দাবি তুলেছেন। বিস্তারিত পড়ুন।

আকাদেমির ঘরে গেরুয়া প্রলেপ: সরব বামেরা, শমীক সাক্ষাতে নাট্যব্যক্তিত্বরা
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর আকাদেমি অব ফাইন আর্টসের মূল ফটকের সামনে একটি ঘরের দেওয়ালে গেরুয়া প্রলেপ দেওয়া হয়। তার বিরুদ্ধে সরব হন নাট্যকর্মীরা। এবার এর প্রতিবাদে শিল্পীদের নিয়ে সমাবেশের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ অনুমোদিত আকাদেমি অব ফাইন আর্টস ওয়ার্কার্স ইউনিয়ন। শুক্রবার গেরুয়া প্রলেপ বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাত্ করেন চন্দন সেন  সহ একাধিক নাট্যব্যক্তিত্ব।

Advertisement

আজ, শনিবার বিকেলে আকাদেমি চত্বরে ওই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সিআইটিইউ নেতা সৌম্যজিত্ রজকের অভিযোগ, শ্রমিকদের দাবি সনদ সম্বলিত পোস্টার ছেঁড়া হয়েছে। তাঁর বক্তব্য, ‘আকাদেমির ঘর দখল করে গেরুয়া লেপে, বিজেপির ঝান্ডা লাগিয়ে সাংস্কৃতিক জগতে দখলদারি প্রমাণ করতে চাইছে। স্বভাবতই ট্রেড ইউনিয়নের সঙ্গে সাংস্কৃতিক জগতের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে উঠবে।’ প্রথমে গেরুয়া রং করে সেখানে নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যের ছবি বসানো হয়েছিল। শুক্রবার দেখা গিয়েছে, নেতাদের ছবি নেই। শুধু ভারতমাতার ছবি রয়েছে। 
শমীকবাবুর সঙ্গে সাক্ষাতের পর চন্দনবাবু বলেন, ‘আমাদের প্রায় ঘণ্টাদু’য়েক বৈঠক হয়েছে। উনি বলেছেন, এই কাজ আমি সমর্থন করি না। আমরা বলেছি আপনার বার্তা কার্যকর করতে হবে। উনি সেই আশ্বাস দিয়েছেন। আমরা হল পাওয়ার বিষয়ে স্বচ্ছতার দাবিও করেছি।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ