‘সবুজ মঞ্চ’র কন্ট্রোল রুম, রাস্তায় থাকবে নজরদারি দল
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন কালীপুজো, দীপাবলিতে শব্দবাজির দাপট বন্ধ করতে মঙ্গলবার কনভেনশনের আয়োজন করে পরিবেশ কর্মীদের সংগঠন ‘সবুজ মঞ্চ’। কনভেনশন থেকে শব্দবাজি, ধোঁয়া কতটা ক্ষতিকারক, সেই বিষয়টি তুলে ধরা হয়।  কনভেনশন থেকে সংগঠনের সাধারণ সম্পাদক নব দত্ত দাবি করেন, কালীপুজোর সময় নিয়ম মেনে বাজি পোড়ানো হোক। শব্দবাজির ঊর্ধ্বসীমা ফের ৯০ ডেসিবেল করা হোক। তাঁদের দাবি, সবুজ বাজি যেন পরীক্ষা করেই বিক্রি করা হয়। আগামী ৬ তারিখ বিভিন্ন এলাকায় এই সংগঠনের তরফে শব্দবাজির বিরুদ্ধে প্রচার করা হবে বলে জানানো হয়েছে। এই বছরেও ‘সবুজ মঞ্চ’র তরফে কালীপুজোর রাতের জন্য কন্ট্রোল রুম খোলা হবে। জানানো হয়েছে, সেই রাতে কলকাতা সহ জেলার বিভিন্ন অংশে সংগঠনের প্রতিনিধিরা নজরদারি চালাবেন। কালীপুজোর রাতে সন্ধ্যা ৬টা থেকে ৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোল রুমের নম্বর হল ৯২৩০৫৬৮৯০২। 

Advertisement