Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সাড়ে ২৭ লাখের বেশি খরচে ৩টি রাস্তার কাজের শিলান্যাস

বাগডোগরায় একদিনে তিনটি রাস্তার কাজের শিলান্যাস হল বৃহস্পতিবার। শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি ব্লকের লোয়ার বাগডোগরা, আপার বাগডোগরা ও গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন রাস্তা বানানো হবে।

সাড়ে ২৭ লাখের বেশি খরচে ৩টি রাস্তার কাজের শিলান্যাস
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরায় একদিনে তিনটি রাস্তার কাজের শিলান্যাস হল বৃহস্পতিবার। শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি ব্লকের লোয়ার বাগডোগরা, আপার বাগডোগরা ও গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন রাস্তা বানানো হবে। এদিন রাস্তাগুলির শিলান্যাস করেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। 
Advertisement
আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের হো-চি-মিন নগরে রাস্তা নির্মাণের জন্য পরিষদ ৯ লক্ষ ২০ হাজার টাকা খরচ করবে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে রাস্তাটি। গ্রামবাসীদের দাবি ছিল রাস্তা বানানো হোক। এদিন শিলান্যাস হওয়ায় খুশি তাঁরা। এরপর লোয়ার বাগডোগরা পঞ্চায়েতের নতুন অফিসে প্রবেশের রাস্তাটির শিলান্যাস করা হয়। গ্রাম পঞ্চায়েতের নতুন অফিসে ঢোকার রাস্তায় খানাখন্দ থাকায় কোনও গাড়ি গেলেই ধুলো ওড়ে। নতুন করে রাস্তা বানানোতে খরচ ধরা হয়েছে ৯ লক্ষ ৪৭ হাজার টাকা। এছাড়া গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়ার গোঁসাইপুর জুনিয়র গার্লস স্কুলের পিছনের রাস্তায় অতীতে কখনও পিচের প্রলেপ পড়েনি। সেই রাস্তার জন্য ৯ লক্ষ টাকা বরাদ্দ করেছে মহকুমা পরিষদ। সভাধিপতি এদিন সেই রাস্তারও কাজের শিলান্যাস করেন। 
সভাধিপতি বলেন, মহকুমাজুড়ে বহু রাস্তা তৈরি হচ্ছে যেগুলিতে অতীতে কখনও পিচ হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের মতো গ্রামীণ এলাকারও উন্নয়নে ঝাঁপিয়েছেন। রাজ্য বরাদ্দ করায় সেই টাকায় কাজ শুরু হল। এদিনের কর্মসূচিগুলিতে উপস্থিত ছিলেন পরিষদের কর্মাধ্যক্ষ নলিনীরঞ্জন রায়, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদ্মা দে রায় সহ প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান।  
Advertisement
সম্পর্কিত সংবাদ