Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রায়মঙ্গল নদী থেকে ধরা পড়ল ৭৫ কেজি ওজনের শঙ্কর মাছ!

রায়মঙ্গল নদী থেকে ধরা পড়ল ৭৫ কেজি ওজনের শঙ্কর মাছ!
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: মৎস্যজীবীর জালে ধরা পড়ল ৭৫ কেজি ওজনের শঙ্কর মাছ! আজ, বুধবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে ধরা পড়েছে মাছটি। মৎস্যজীবী প্রদীপ হালদারের জালে ধরা পড়ে এই বিশাল আকারের শঙ্কর মাছ। গত তিনদিন আগে প্রায় দেড় কুইন্টাল ওজনের একটি শঙ্কর মাছ ধরা পড়েছিল রায়মঙ্গল নদী থেকে। কিন্তু এদিনের মাছটির মতো ছিল না সেটি। এই বিশালাকারের মাছ দেখে বিস্মিত সকলেই। মৎস্যজীবী প্রদীপ হালদার শঙ্কর মাছটি নিয়ে গিয়েছিলেন বাঁকড়া মৎস্য বাজারে। সেখানে মাছটিকে দেখতে রীতিমতো ভিড় জমে যায়। ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে শঙ্কর মাছটি। খুশি প্রদীপবাবু।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ