Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রূপমতীর গল্প

রূপনগর রাজত্বের ওপর পড়তে চলেছে রাক্ষসদের কালো ছায়া। রাজকন্যা রূপমতী তপোবনে নির্বাসিত হয়ে নিজেকে যোদ্ধা হিসাবে গড়ে তোলে

রূপমতীর গল্প
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রূপনগর রাজত্বের ওপর পড়তে চলেছে রাক্ষসদের কালো ছায়া। রাজকন্যা রূপমতী তপোবনে নির্বাসিত হয়ে নিজেকে যোদ্ধা হিসাবে গড়ে তোলে। মুখোমুখি হয় রাক্ষস রানি জটিলার। তারপর? এহেন রূপকথার গল্প দেখার জন্য চোখ রাখতে হবে সান বাংলায়। আগামী সেপ্টেম্বরে আসছে এই নতুন ধারাবাহিক। যা এক রাজকন্যার জীবনযুদ্ধ, প্রেম আর আত্মজয়ের উপাখ্যান। রূপমতীর চরিত্রে অভিনয় করছেন জয়িতা সান্যাল। তাঁর কথায়, ‘রূপমতী নরম স্বভাবের মেয়ে। খুব আত্মবিশ্বাসী। তার মধ্যে কিছু জাদুশক্তি আছে। তার চরিত্রের আরও কিছু বৈশিষ্ট্য আছে। সেটা পরে বোঝা যাবে। পারিবারিক বিশ্বাসঘাতকতার শিকার হবে সে। রাজকন্যা থেকে যোদ্ধা হয়ে ওঠার গল্প রূপমতী। এটুকু বলতে পারি, সব মেয়েই কোথাও না কোথাও এই চরিত্রের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। মেয়েটি এককথায় দশভুজা। আমি প্রথমবার প্রধান চরিত্রে কাজ করছি। আশা করি সকলের ভালো লাগবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ